# দেহের রাত

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-12-27T06:15:52+00:00
- Updated: 2021-12-28T03:26:44+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4/

---

সত্যই রাতের গায়ে এক ভয়!

নরম বিছানায় ঘুমাতে হয়;

বিস্মৃতি স্মৃতিচারণ চাঁদের সাথে কথা কয়!

দীর্ঘশ্বাসে একটা আতঙ্ক;

সব ভাবনাকে অম্লান করে যায়,

অথচ রাতকে উপভোগ করি অনেক কিছু

লাল পানি- উষ্ণ শীতল বুক-

তবুও ভয়ে জাগ্রত হয় না আপন সত্তা;

কেনো করবে চোখে যে রঙিন নেশা

উম্মাদ পাগল নয় বরং আঁধারের কাছে

বিলিন হওয়া ভয়ের কিছু না,

মৃত্যুর আলিঙ্গন করাই হলো দেহের রাত।

১২ পৌষ ১৪২৮, ২৭ ডিসেম্বর ২১

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4/#comments
