# দেহগ্রন্থি মায়াজাল

Author: মুহম্মদ মাসুদ
Published: 2020-01-12
Category: অণুগল্প
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2/

খিলখিল করে হেঁসে উঠলো। বলল, ‘মিয়া ভাই, প্রথম নাকি? কাছে ঘেঁষে বসেন। কোন ভয় নাই’। আবার…।  
লোকটাকে খুব বেশি সুবিধার মনে হলো না নিমাইয়ের কাছে। দেয়াল ঘেঁষে কোণায় মৃত কাকতাড়ুয়ার মতো বসে পড়লো।

কিছুক্ষণ পর হঠাৎ আচমকা ডাকে ঘুম ভাঙলো নিমাইয়ের।  
কি? কিছু বলছেন না যে। এইভাবে কি চুপ করে থাকবেন? শোনেন এখানে আপনিও যা আমিও তাই। সত্যি করে বলুন তো কি আকাম করে এসেছেন?  
‘আপনি কি…?’  
‘আমি! আমিতো প্রিয়তমেষু প্রেয়সীকে হত্যা করে জেল হাজতে বন্দী’  
নিমাই বলল, ‘আমিতো এসিডে ঝলসে দিয়েছি’।

ছবিঃ সংগৃহীত (ফেসবুক থেকে নেওয়া)।
