# দেশ তুমি কাকে চাও?

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2019-12-28T14:34:54+00:00
- Updated: 2019-12-28T14:34:54+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%93/

---

দেশ তুমি কাকে চাও-  
একজন দেশপ্রেমিককে না একজন মীর জাফরকে?  
দেশ তুমি কাকে চাও-  
একজন বন্ধুকে না একজন শত্রুকে?  
দেশ তুমি কাকে চাও-  
একজন মানুষকে না একজন অমানুষকে?  
দেশ তুমি কাকে চাও-  
একজন ছাত্রকে না একজন গুন্ডাকে?  
দেশ তুমি কাকে চাও-  
একজন কসাইকে না একজন প্রাণদাতাকে?  
দেশ তুমি কাকে চাও-  
একজন পথিককে না একজন ছিনতাইকারীকে?  
দেশ তুমি কাকে চাও-  
একজন ধার্মিককে না একজন বক-ধার্মিককে?  
দেশ তুমি কাকে চাও-  
একজন প্রেমিককে না একজন আসামিকে?  
দেশ তুমি কাকে চাও-  
একজন ধনীকে না একজন গরিবকে?  
দেশ তুমি কাকে চাও-  
একজন প্রিয়জনকে না একজন অপ্রিয়জনকে?  
দেশ তুমি কাকে চাও-  
একজন পবিত্র শিশুকে না একজন কিশোর অপরাধীকে?  
দেশ তুমি কাকে চাও-  
একজন ফুলধারীকে না একজন বন্দুকধারীকে?

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%93/#comments
