# দেশের জন্য

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2021-10-13
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/

-   আসুক যতোই ঘাত প্রতিঘাত  
    আসুক যতোই ঝড়  
    দেশের জন্য লড়বো মোরা  
    করবো নাকো ডর।

-   আপন দেশে পরের শাসন  
    মানবো না’রে ভাই  
    আপন দেশে আপন শাসন  
    করতে মোরা চাই।

-   আপন দেশে পরের বিধান  
    মানতে কষ্ট হয়  
    পর তাড়াতে লড়তে হবে  
    যোগ্য নেতা কয়।

-   দেশকে মুক্ত করতে হবে  
    দেশই হলো মা  
    তার গর্ভে যে জন্ম মোদের  
    মোরা যে তার ছা।

-   মনে আছে ভাই যাদের ডর  
    থাকবে দাস তাই  
    ঐক্য গড়ো বাঙালি সব  
    অন্য উপায় নাই।
-     
      
    রচনাকালঃ  
    ০৫/০৭/২০২১  
    ৪+৪/৪+১
