# দেবে ?

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2014-10-27T05:02:56+00:00
- Updated: 2014-10-27T12:12:06+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: শীতের একচিলতে নরম রোদ্দুর সবুজ ঘাসে মুক্তোদানা শিশির বকুল ছড়ানো একটি মেঠো পথ অনেক কালের চাওয়া আমার
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87/

---

শীতের একচিলতে নরম রোদ্দুর  
সবুজ ঘাসে মুক্তোদানা শিশির  
বকুল ছড়ানো একটি মেঠো পথ  
অনেক কালের চাওয়া আমার  
দেবে ?

 ঘন বর্ষণের পর মেঘমুক্ত আকাশ  
জোনাক জ্বলা নিঃসঙ্গ রাতের আঁধার  
আর, একটু নিরিবিলি থাকার অধিকার  
শত সহস্র বছরের চাওয়া আমার  
দেবে ?

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87/#comments
