# দেবী

- Author: [পাগলা জাঈদ](https://sonelablog.com/author/pagla-jayed/)
- Published: 2014-11-11T09:52:03+00:00
- Updated: 2014-11-11T09:52:03+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80/

---

উদার কিছু মন খুঁজে ফিরি  
নীলে- শাপলা বিহীন ঝিলে।  
পাইনি।  
হারিয়েছে সব বুকের চলন  
বিলে।

গত রাতে কি করেছ বলতে পারো?  
নাড়িয়েছ আমার দৃঢ়তার ভিত  
হেসেছ স্মিত।

তখন থেকেই সে হাসি ভাঙছে আমার  
হৃদয় অট্টালিকা।  
আগের যাত্রায় খুইয়েছি যত  
মৃত্যুর আগে তোমার ওই একটু স্মিত হাসি  
ফেরত দেবে তত।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80/#comments
