# দেবী নয় মানবী রূপে তোমাকে চাই ।

- Author: [বায়রনিক শুভ্র](https://sonelablog.com/author/unlucky13/)
- Published: 2013-04-30T07:27:01+00:00
- Updated: 2013-04-30T07:29:33+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80/

---

ভুবন মোহনি চাঁদনী  
না তুমি সেরকম নও  
স্বর্গের অপ্সরা ডানাকাঁটা পরি  
না তুমি সেরকমও নও  
ভারি হয়ে আশা গর্ভবতি মেঘ  
না তার সাথেও তোমার খোলা চুলের  
কোন মিল নেই  
ঝন ঝন করে ভেঙ্গে যাওয়া কাঁচ  
তুমি হাসলে এরকম শব্দও শুনি নি  
অমৃতশুধা,রসের ধারা  
তার দেখাও পাইনি তোমার ঠোঁটে  
কোনদিন মনে হয়নি শুধু তোমার  
সুশ্রী মুখের দিকে তাকিয়ে  
কাটিয়ে দিতে পারব মহাকাল

তুমি পরিপূর্ণ মানবি  
মানবীও স্বত্বা নিয়ে ফিরে এসো  
আমার মত সাধারণের কাছে  
স্বর্গীয় সুখ স্বর্গীয় তোমাকে  
চাই না চাই না ।

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80/#comments
