# দেবী আরাধনা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-04-25T08:34:43+00:00
- Updated: 2017-04-25T08:34:43+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7%e0%a6%a8%e0%a6%be/

---

ভাবছি এবার  
কাঁচাপাকা নির্বিশেষে সব বিদ্যে  
স……অ….ব চেঁছে আঁটি বেঁধে ফেলে  
তুমুল জ্ঞানী-গুনী হবো!  
দিগম্বর দিকবিজয়ীর বেশে;  
নিজের থেকে শুরু করে অন্যদের,  
অন্যদের থেকে অন্যান্যদের, বাদ যাবে না কেউই;

ভেজাচ্ছি ভেজাচ্ছি,  ভিজিয়েই যাচ্ছি  
গরম-ঠান্ডা পানির মিশ্রণে, মৃদু লয়ে,  
ধার দিচ্ছি-দিচ্ছি, ধারাচ্ছি-ধারাচ্ছি, ধারিয়েই যাচ্ছি;  
ধার পরীক্ষকের ন্যায় ক্ষণে ক্ষণে তীব্র চাহুনীতে,  
তর্জনী মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলির কম্পমান স্পর্শে  
চকচকে ধারের ঝিলিক হেসে ওঠে স্ফুলিঙ্গ ছড়িয়ে!

সহসা ক্ষুরটি স্বশব্দে হারিয়ে গেল  
খান খান শব্দ তুলে অসংখ্য টুকরোর মাঝে।  
লহ প্রণতী, দেবী মাতঙ্গী;

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7%e0%a6%a8%e0%a6%be/#comments
