# দেখার না দেখায়

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-01-16T14:25:29+00:00
- Updated: 2017-01-16T14:25:29+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a7%9f/

---

ফি বছর ঘনকুয়াশার শীত এলে দেখা হবে  
এই এখানে,  
ধানসিঁড়িটির তীরে, কথা এমন ই ছিল,  
হয় নি বা হয়েও ছিল।

যদি অন্য কোন বছরে  
বা অন্য কোন দিনে  
অন্য কোন ক্ষণে,  
অন্য কোথাও  
অন্য কোন-খানে  
দেখা হয়ে যায়, কথা বলবে অনর্গল, মুখেচোখে রং তুলে  
হাসির ফোয়ারা ছুটিয়ে; আকাশে রংধনু আর ফানুস উড়বে;  
অথবা না দেখতে পাওয়ার ভান করবে অনায়াসে,  
যা করাই স্বাভাবিক, তেমন ই তো সবাই করে।  
আসলে দেখাই হবে না, হয়ও না,

‘দেখা হবে’ অমন কথা আমরা বলি ই হরহামেশা,  
বলা-ই উচিৎ, বলবো তো;

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a7%9f/#comments
