# দেউলিয়া স্মৃতি

- Author: [এনামুল হক মানিক](https://sonelablog.com/author/enamulhoq/)
- Published: 2015-03-02T14:18:12+00:00
- Updated: 2015-03-02T14:18:12+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%89%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/

---

দলবেঁধে তাড়া করে দেউলিয়া স্মৃতি  
তিমিরে হারিয়ে যায় বিপন্ন-প্রীতি।  
হেসে ওঠা গোধূলীর ঝলমলে আভা  
বিবর্ণ করে দেয় লালসার থাবা ।

ভালোবাসা আজ যেনো পিশাচের হাসি  
পূর্ণিমাচাঁদের বুকে ব্যথা রাশিরাশি ।  
মিথ্যার মায়াজাল আল্পনা আঁকে  
কুহকের চাদর ঐ নীলাকাশ ঢাকে।

বিশীর্ণ স্মৃতিগুলো কাঁদে অবিরাম  
সময়ের কাছে তার নেই কোন দাম।  
তবুও যে জাগে আশা চাতকের মনে  
তুমুল বৃষ্টি হবে আমলকী-বনে।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%89%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/#comments
