# “দৃষ্টিকোণ অথবা তুমি অথবা……………”

- Author: [শান](https://sonelablog.com/author/shaan-mama/)
- Published: 2015-01-27T08:16:50+00:00
- Updated: 2015-01-27T08:16:50+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a3-%e0%a6%85%e0%a6%a5%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%a5%e0%a6%ac%e0%a6%be/

---

অক্ষ রেখা বক্ষ চিড়ে  
দ্রাঘিমাতে যায়;  
কৌণিক সব কষ্টগুলো  
মুহূর্তে লোপ পায়!!

বুলিয়ানের গোলোক ধাঁধায়  
১ নিয়েই মরি;  
ফার্মা যেথায় দেখিয়ে গেছেন  
শূন্যই অপ্সরী!!

তিনি তো আর যাননি বলে  
পরের সিরিজ কি?  
ওই চোখেরই চাহুনিতেই  
বুঝে নিয়েছি!!

যন্ত্র ভাষায় ০ ১ এর  
যন্ত্রনা যায় গোনা;  
মন্ত্রনা দাও, হাতটি ধরো  
ফলবে ২ এর সোনা!!

পিথাগোরাস চালাক অনেক  
নাম কিনেছেন ফাঁকে !  
ইউক্লিডও স্বর্গে বসে  
তোমার ছবি আঁকে!!

অ্যানাটমি অ্যাাস্ট্রলজি  
হিসেবে যে খুব ভারী-  
চোখের মনি শূন্য কেন;  
তোমার সাথে আড়ি!!

এই সালকের সংশ্লেষণে  
জীবের দুটি ধারা !!  
আলোকবর্ষ দূরে তবু  
আমি তোমায় ছাড়া!!

সংখ্যা আমায় অংক শেখায়  
এই শহরের বাঁকে ,  
আর জ্যামিতি বাড়ায় তফাৎ-  
খুঁজি মমির ফাঁকে!!

শূন্য তুমি, শূন্য আধার;  
শূন্য যে আজ আমি ! !! !!!  
নাও না মেনে, অর্ধব্যাসে-  
আমার এ পাগলামি!!!!

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a3-%e0%a6%85%e0%a6%a5%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%a5%e0%a6%ac%e0%a6%be/#comments
