# দৃশ্যকল্প – মায়াবী আলোর ভোরে

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2017-04-12T11:31:37+00:00
- Updated: 2017-04-12T11:31:37+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%8b/

---

ঠিক মাঝখানের বোতামটাই নেই –  
সেইখানে খানিকটা অন্ধ শুন্যতা লেগে আছে,  
তুমি সেই শুন্যতায় হাত বুলায়ে দিলে যেই  
অমনি আমার ইচ্ছে হলো,  
একটা চোখ ওখানটাতে বসিয়ে দিই ;  
শুন্যতা ঢেউয়ের মতো পিছলে যাক, আলো আসুক আলো।

এবং কাধেঁর কাছে কুঁচকে থাকা আঁচলের নীচ থেকে –  
উকি দিয়ে যাওয়া গোপণ রঙ,  
দেবদারু বনের হাওয়ার মতোন ফুরফুরে উল্লসিত কুন্তলদাম  
তার গায়ে লেগেছে যেই অবহেলায় ফিরিয়ে নেয়া হাত,  
অমনি আমার ইচ্ছে হলো –  
একটানে তুলে দেই হৃদমঞ্জরী ;  
অলৌকিক আলোয় ভেসে যাক অনিঃশেষ আধাঁরি।

এক পা চলতেই –  
সাদামাটা পাড়ের নীচে অদৃশ্য নুপূর বেজে ওঠে যেই  
অমনি আমার ইচ্ছে হলো –  
একজনমের সমগ্র পুণ্য, পাপ, অমৃত ও বিষ সমগ্র মিশে যাক ওখানেই।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%8b/#comments
