# দূরান্তের নীলাকাশ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-22T11:47:01+00:00
- Updated: 2021-04-19T05:01:08+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/

---

 

স্তব্ধতার বাণ-ডাকা সময়ে এখন আর ভ্যাবাচেকা খাই না,  
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে শিখে গেছি প্রায়!  
সুখ-দুঃখের বিকার-কে না-বলে-বলে।

কারণে অকারণে তন্ময়তাটুকু কেটে গেলে  
হা-পিত্যেস করি না, চিৎকার চেঁচামেচি-ও-না  
ধস্ততায় আকুল হতে হতে ঘাড় বেঁকিয়ে ভাবি  
স্মরণে থাকুক, স্মরণে রাখুন, হে বিধাতা;

ঐ দূর-দূরান্তের নীলাকাশ আমার হবে,  
আমিও নীলাকাশের, ব্যাঘ্র অসন্তোষগুলো গুলে খেয়ে।

ছবি নেটের।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/#comments
