# দূরবীনে রাখা চোখ

Author: নিরব সাগর
Published: 2020-08-19
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96/

দূরবীনে রাখা চোখ গুলোই শুধু দূর আকাশের সব কিছু দেখতে পারে না , খালি ও খোলা চোখেও পৃথিবীর অনেক কিছু দেখা যায়।

দেখার জন্য থাকা চাই দূরদর্শিতাপূর্ণ  চোখ ,অদম্য মনোবল ।

রঙ্গিন চোখ আর রং করা চশমা দিয়ে দেখলে কিছুই দেখা সম্ভব নয় । রং করা কাঁচটা জীবন রাঙ্গাতে পারে না ।

একজন প্রেমিক তার রঙ্গিন চোখ দিয়েও গোটা পৃথিবী দেখতে পারে , কল্পনাতে সাজিয়ে নিতে পারে সাম্রাজ্য ।

আবার অনেক চোখ রাতের আকাশের তারা দেখতে দেখতে তারাদের নামকরণ করে দিতে পারে ।

অপর দিকে অনেক চোখ আছে নিদ্দিষ্ট কিছু লক্ষ্যের দিকে তাকিয়ে ,অনেকটা দূরবীনে চোখ রাখার মত ।

আমরা সবাই আজ দূরবীনে চোখ রেখে পথ চলছি । সবার লক্ষ একটাই নিজে কি ভাবে ভালো থাকা যায়। এক দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকার ফলে অনেকটা চালসের রোগীর মত হয়ে গেছি ।

সমাজের কোন কিছু আর চোখে পরে না ,অন্ধ হয়ে গেছি চোখ থাকতেই । এই ভাবে কোনদিন ভালো থাকা সম্ভব নয় ।আসে পাশে ভালো না থাকলে নিজের একা ভালো থাকার কোন মূল্য থাকে না ।
