# দূরত্বের সর্বস্বতা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-08-06T03:55:32+00:00
- Updated: 2016-08-06T03:55:32+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%be/

---

দূরত্বই শুধু জানে কতটা কাছে বা দূরে  
দুজন দুজনে,  
দূরত্বের সকালে কিংবা রাতে।  
রাখালের দূরত্ব সকাল থেকে সন্ধ্যা অব্দি থাকে,  
জীবনের দূরত্ব মৃত্যুর কাছে জমা থাকে;  
দূরত্ব মেপে ঈশ্বর ছোঁয়া যায় না  
দূরত্বই জানে দূরের ঠায়-ঠিকানা।  
আমি ও আমার সীমান্ত রেখার হিসাব  
ঝুলে আছে দূরত্বের মাঝে,  
আলো হয়ে ওঠা চোখের পলক  
তুষার রাত্রির ঐ প্রান্তে বরফ হয়ে নিভে গেলে  
দূরত্বের সর্বস্বতা দিয়েই দূরত্ব দূরত্ব দূরত্ব খেলে।

---

Comments: 44 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%be/#comments
