# দূরত্ব।

- Author: [মিথুন](https://sonelablog.com/author/mithun-com/)
- Published: 2014-09-10T21:24:18+00:00
- Updated: 2014-09-10T21:24:18+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a5%a4/

---

তুমি আমি হেটে যেতাম এপথে  
কখনো হাতের আঙ্গুলে আঙ্গুল,  
কখনো স্পর্শবিহীন,  
অধরা পার্থক্যে আসেনি মাপজোখ  
মেনে নিই কিছু দূরত্ব থেকেই যায় সময়ে অথবা অসময়ে ….

আমি আজ হেঁটে যাই একা  
তুমিও কোথাও ছটফটে অস্থিরতায়  
ভেঙে ফেলছো ঘড়ি,  
দূর ঘোচানোর যুদ্ধে আমরা সময়কে দেই আলটিমেটাম,  
জানা অজানায় থেকে যায় গল্পটা—  
হাজার দূরে কেউ হয়ে আছে দূরহীন….

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a5%a4/#comments
