# দূগ্গা মা,

Author: সঞ্জয় মালাকার
Published: 2020-08-22
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%82%e0%a6%97%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be/

-   পূজার আগমনী শুভেচ্ছা রইলো।

-   দূগ্গা দেবী,,

-   মা’গো ঢাকের তালে শঙ্খ বাঁজে
-          মনের গহীন বনে,
-   মা’গো শরৎ ছন্দঃ দোলায় প্রাণে
-          তোমার আগমনে!

-   মা’গো সূর্য উঠার আগেই উঠি
-           ছুটি পুষ্প বনে,
-   মা’গো শারদ আকাশ কালো মেঘে
-           শরৎ কুঞ্জ বেনে!

-   মা’গো আড়শী নগর পড়শী পাড়ায়
-           চলছে কুমার তুলি,
-   তোমার প্রতি মায়া জাগায়
-           পুষ্প স্মরণী!

-   মা’গো পথ গুলু’ও ধুলো উড়ায়
-            আসছ বলে তুমি,
-   মা’গো  শিশু কিশোর রং উড়ায়
-            দিয়ে শঙ্খ ধ্বনি!

-   মা’গো আসছ তুমি বছর ক্ষাণিপরে
-            আমার পাড়ায় এসো মা’গো
-   দিও চরণ ধুলি!

-   মা’গো মুক্তি করো পাপের শাসন
-            ধন্য করো জগৎ,
-   তুমি আসছ বলেই চলছে মা’গো
-             পূজার আয়োজন!

-   ভুল হলে ক্ষমা করবেন,ধন্যবাদ।
