# দুরন্ত স্বপ্ন

- Author: [রকিব লিখন](https://sonelablog.com/author/rokib-likhon/)
- Published: 2013-09-19T18:37:18+00:00
- Updated: 2013-09-20T15:48:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/

---

দুরন্ত শৈশবে যখন দেখেছি ঝড়ের উদ্দাম নৃত্য  
আমিও স্বপ্ন এঁকেছি একদিন হবো মাতন্ড  
অবিনাশী সুরে বাঁজাবো প্রেমের অগ্নিবীণা  
শতাব্দী ভেঙ্গে এগিয়ে যাবো শতাব্দীর পথে  
অবারিত প্রেম যেখানে খেলবে গোল্লাছুট  
কানামাছি-দাঁড়িয়াবাঁধা আমি করেছি অস্বীকার  
জীবনের পথ হবে গতির সীমানা পেরিয়ে অসীম  
অযুত-লক্ষ-নিযুত-কোটি স্বপ্ন যেখানে দুরত্ব অশ্ব  
বিহঙ্গ কলকাকলি মুখরিত হবে জীবনের ক্যানভাস  
এমন স্বপ্নে বেঁধেছি আমি আমার বক্ষ পিঞ্জর  
হারানোর মাঝে প্রান্তি আমার হারানোর কিছু নাই ।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/#comments
