# দুরন্ত এপ্রিল

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2020-04-01T17:41:59+00:00
- Updated: 2020-06-04T17:27:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2/

---

আবদ্ধতার দিনগুলোতে  
জেগে উঠেছে অবাধ্য বাসনারা,  
ধুকপুক হৃৎপিণ্ড খানিতে ছলকে উঠছে  
নিরন্তর ব্যকুলতা,

কাঁদামাটির নাজুক দেহ ক্রমাগত প্রণয়ে,  
পুড়ে-পুড়ে হলো পোড়ামাটির আবক্ষ!

কামনার অনলে,  
বাস্পীত হয়েছে রসায়নের প্রতি বিন্দু;  
জোড়ালো আবেদনে ভস্মীভূত ছাই উড়ছে রঙীন হয়ে..

হায়! নিদারুন চৈত্র-প্রহর,  
নির্জন সম্মোহন  
কন্ঠে তৃষ্ণা, আরও কুন্ঠিত আণত নয়ন.  
ধ্বিকি ধ্বিকি জ্বলে উঠে নৈশব্দ-দহন।

প্রিয়মুখ-প্রিয়তম,  
দুরন্ত এই এপ্রিলে  
নির্লজ্জ আনন্দ-আতঙ্কের দিনে,  
একান্ত-একাগ্রতায় পরস্পরকে চিনে নিবো  
নিবিষ্ট নিবন্ধনে..  
উন্মোচিত উন্মাদনায় নির্লজ্জ হবে তুমি ;

★ অ-কবিতা  
★ ছবি-আমার ❤❤

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2/#comments
