# দুপুর ঘুমোয় (ম্যাগাজিন)

Author: ছাইরাছ হেলাল
Published: 2017-03-16
Category: রম্য
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8b%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8/

দুপুর শুয়ে আছে উপুড় হয়ে ঘুমুবে বলে,  
পিঠে নিয়ে রাশি রাশি তপ্ত-বোঝা।  
অমোঘ নীরবতায় সূচি-সুন্দর বিষজর্জরতা  
সাথে নিয়ে ভাবে, জন্ম দেবে জন্ম নেবে  
চারপাশ-জুড়ে বয়ে যাওয়া কোন-এক স্বপ্ননদী;

নির্বোধ নির্বুদ্ধিতার মাকরজালফাঁদে ঝুলে থেকে  
বৈশাখ ভাবে, এ কোন্‌ বৈশাখ এলো আচমকা  
মেয়াদোত্তীর্ণ ম্লান ভালবাসা নিয়ে;  
বিষণ্ণতা কাঁদে এবার সুর করে।
