# দুধজ্যোৎস্নার কুমারী চাঁদ

Author: ছাইরাছ হেলাল
Published: 2016-11-23
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a7%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81/

এই যে হাঁটা পথের পথ ধরে চলছি, চলছি হেঁটে হেঁটে,  
ফেরা হবে না আর, ঐ ফেলে আসা ফেলে যাওয়া পথে,  
থেকে যাবে স্পর্শের বাইরে সুখসুখ সুখগুলো,  
দুঃখ জাগানিয়া স্মৃতির মেলা;  
চরৈবেতি-চরৈবেতি।

ঠোঁটফোলা মেঘাকাশের নূপুর বৃষ্টি, জ্যোৎস্না ছোঁয়া ঝিকিমিকি কাচজল,  
পাথুরে প্রেমের হু-হু দমকা হাওয়া, ভোকাট্টা ঘুড়ি হয়ে উড়ে যাওয়া সোনালী স্বপ্ন,  
সাঁজ গড়ানো রাতের লৌকিক-অলৌকিক-ভৌতিক নিঃশ্বাসে নুইয়ে পড়া বিধ্বস্ত শরীর,  
মুক্ত হয়ে নেয়া হবে না বুকে টেনে বারান্দার মিষ্টি মিষ্টি সুবাতাস;

দুধজ্যোৎস্নায় হেসে ফেলা লাজনম্র ঝলমলে কুমারী চাঁদ  
ধুপঘ্রাণের জেদ নিয়ে অপেক্ষায় দাঁড়াবে,
