# দুদণ্ড ভালোবাসার কোলাহল

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-05-24T16:48:15+00:00
- Updated: 2019-05-24T16:48:15+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a6%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b2/

---

 

না ছুঁতে ছুঁতেই ভাবি হয়ত ছুঁয়ে ফেলব  
কোন একদিন,  
ঐ তারার নির্লোভ-নির্ভেজাল-আলোটুকু  
একান্ত একান্তের নির্জনতায় ভরাতুর স্মৃতি চাঞ্চল্যে;

দীর্ঘতম সবুজ-স্বাধ-মুখে ঘন-পূর্ণিমায়  
উঁচু সিঁড়ির পর্বত ডিঙ্গিয়ে অনুর্বর  
অভুক্ত ফেটে-চৌচির নিরন্ন মাঠে,  
পূর্ণচাঁদ সাক্ষী রেখে মৃদু মাদলের তাল-লয়ে  
সবুজের বীজ পূতে দেব ধীরে ধীরে  
অখিন্নতার দৃঢ়-দুরন্ততায় ভর করে।

জিপসি মেয়েটি সবুজের বারান্দায় দাঁড়িয়ে আছে  
অযুত কাল ধরে ধরে, ছোট্ট মাঠটিতে খেলবে, খেলাবে বলে;  
দেখে-নাতো কেউ তারে দুদণ্ড ভালবাসার কোলাহল তুলে!!

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a6%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b2/#comments
