# দুটো লেখা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-07-31T02:04:08+00:00
- Updated: 2018-07-31T02:58:39+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a7%8b-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be/

---

ফুলের পূজা

পূজো এলে মধুর-সুবাস-ফুলেরা  
জেগে ওঠে,  
এ-ফুল বলে আমাকে নেও  
ও-ফুল বলে আমাকে-ও;  
অন্যেরা বলে আমরা কেন বাদ হবো!

আমার ফুল হওয়া হয়-ই না!!

============================================

রেখার মসৃণতা

একটি লম্বমান তৈলাক্ত সরল রেখার গা-বেয়ে  
ক্রমাগত উঠতে থাকি, উঠতেই থাকি;  
অকস্মাৎ লম্বটি নড়ে উঠে,  
ছিটকে নীচের গভীরে পড়ে যাই  
আর উঠতে পারি না, ওঠা হয়-ও না  
ভাঙ্গা পায়ে;

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a7%8b-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be/#comments
