# দুটি কবিতা

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-09-14T03:27:21+00:00
- Updated: 2020-09-14T06:04:58+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

---

**//এভাবে করেছো বন্ধ//**

এভাবে হাঁটতে- হাঁটতে আর ভাল লাগছে না!

একই চিরনী দিয়ে চুল হাছড়ানোও ভাল লাগছে না;  
আয়নাটাও জানি পুরাতন নতুন কাচের প্রলোভ যেনো  
ভাঙ্গা গ্লাসের মতো লাগছে ভীষণ-  
তবুও কিছু করার নাই।

চল বদলে যাই, সেটাও জানি আজ মরীচিকার  
দেয়ালে দেয়ালে রূপায়ন হয়েছে রূপবতী রাস্তার ছবি;  
অথচ পরিবর্তনের কথা কইলে নিজের গলার মধ্যে  
বকের ঠোঁটে দেখো- কতখানী ক্ষত-

বুঝতে পারবে না কারণ তুমি অন্ধ  
ভাবতে পারো জানি ভাবতেও তোমার ভাল লাগবে না  
আর হাঁটতে হাঁটতে এভাবে আমাকে করছো বন্ধ।

২৯ ভাদ্র ১৪২৬, ১৩ সেপ্টেম্বর ২০  
————————————

**// কবিতার রূপ //**

এ সময়ে কবিতা লিখতে- লিখতে

কবিতারা আমার প্রতি বিদ্রোহ করে বসেছে!

ঘুমপারানির ঘুমের ঘোরে বালিশের

এ পাশ ও পাশ শ্লোগানে শ্লোগানে মুখরিত

রাত পোহানো নাকি ভোর হলো সূর্যমুখি;

তবুও ছাড়ছি না কবিতা, সবই পারে কিন্তু  একমুঠো ভাবনাগুলো

সরাতে পারছে না শুধু কলম কে ঝাপটে ধরে আছে!

তবুও কালি ছড়ছে খাতা ভরে ভরে কবিতার রূপলাবণ্য এঁকে;

কি অপারাধ করেছি বলো! ক্ষমার অযোগ্য ভাবো

আর বেশি দ্রেুাহ হবো, শহীদ হবো

তবুও এভাবে কবিতা লেখবো।

 

৩০ ভাদ্র ১৪২৬, ১৪ সেপ্টেম্বর ২০  
————————————

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/#comments
