# দুটি অনু-কবিতা

Author: সুরাইয়া পারভীন
Published: 2020-07-31
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

আহ্! যদি বৃষ্টি হতাম; শ্রাবণের এই রাতে

আধ-ভাঙা চাঁদের রুপোলি-

আলো গায়ে মেখে ঝরে পড়তাম,

তোমার উঠানে কিংবা ছাদে!

ভিজিয়ে দিতাম; জড়িয়ে নিতাম-

তোমায় খুব করে!

বৃষ্টিস্নাত প্রেম

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/07/FB_IMG_1596165768521.jpg)

আহ্! যদি চাঁদ হতাম;বর্ষার আকাশে

মেঘমল্লারের সাথে পাল্লা দিয়ে-

ঝুলে থাকতাম আকাশের গা’য়ে!

বৃষ্টিস্নাত লোভনীয় আলো হয়ে!

দখিনা জানালার কার্নিশ বেয়ে,

চুয়ে পড়তাম; ছুঁয়ে দিতাম চিবুক-

তোমার আলতো স্পর্শে!

বৃষ্টিস্নাত চাঁদ

২য় ছবি ফেবু থেকে নেওয়া
