# দুটি অকবিতা

Author: রাইসুল জজ্
Published: 2015-05-18
Category: কবিতা, বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

আমি আর কিছু নেব না  
……………………………

সহসায় সিদ্ধান্ত নিলাম  
আমি আর কিছু নেব না ।  
প্রেম ;  
তৃষ্ণা;  
হাহাকার ।  
কাম নেব না, তোমার নাম নেব না ।  
যত যাই হোক কষ্টকেও না ।

আঙুল নেব না, চুল নেব না  
ঠোঁটের তিলের স্পর্শেও না ।  
সত্য নেব না, মিথ্যা নেব না,  
আগুন ? ফাগুন ? যন্ত্রণা ?  
জীবন নেব না, মৃত্যুও নেব না,  
ভালবাসা না;  
প্রত্যাখানও না;  
তোমরা আমাকে নাও আর না নাও,  
হৃদয়ে আর কাউকে নেব না ।

১৫ মে, ২০১৫

ভয়  
……………

ভয় করে,  
মৃত্যুর পর চোখ বুজে দেয়ার যদি কেউ না থাকে পাশে ?  
খোলা চোখে চেয়ে থেকে থেকে ক্লান্ত হয়ে,  
ক্লান্তি যদি নেমে না আসে ?  
ঈশ্বর আমায় ক্ষমা করুক ।  
যদি কবরের অনন্ত রাত অতটা অন্ধকার না হয় ?  
যতটা অন্ধকার হয় চোখ বুজলে,  
যতটা অন্ধকারে তুমি নেমে আসো দু’চোখে ?  
তোমাকে না দেখে,  
না দেখে ।  
শুধু কাঁচা বাঁশের সবুজে চোখ রেখে কিভাবে ?  
কিভাবে কাটাবো একটা অনন্ত জীবন ?

১৫ মে, ২০১৫
