# দুজন দুজনার

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-08-23T19:56:36+00:00
- Updated: 2020-08-23T19:56:36+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/

---

দু’জন দু’জনার ~~~

~~~ কামরুল ইসলাম

~~~~~~~~~~~~~~~

 

আমি তোমায় স্বপ্ন দিয়েছি

তুমি দিয়েছো প্রণয়

মনেতে মন প্রাণেতে প্রাণ

হয়েছে বিনিময় ।

 

আমি তোমায় বাগান দিয়েছি

তুমি ফুটিয়েছো ফুল

উছলিয়া উঠে প্রাণ

সুভাসে আকুল ।

 

আমি তোমাকে নদী দিয়েছি

তুমি দিয়েছো স্রোত ধারা

অনুকুল জোয়ারে অনুরাগে

আমরা দু’জন আত্মহারা ।

 

আমি তোমাকে পাখি দিয়েছি

তুমি দিয়েছ গলায় সুর

গানে গানে জাগে প্রাণ

আহা কি সুমধুর ।

 

আমি তোমায় সঁপেছি প্রাণ

তুমি ও যে তাই

দু’জনার বুকে এত সুখ

আর কি বলো চাই ।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/#comments
