# দুখিনী মার্চ

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2021-01-20
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%96%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a/

মার্চের আগমনে  
বাংলার গগনে,  
উঠেছিলে দুঃখের আর  
কষ্টের রবি ।  
সেই দিনগুলাকে নিয়ে  
লিখেছে নানা কবিতা  
অজস্র কবি।

কেউবা লিখেছে  
কালো অধ্যায়  
লিখেছে কেউবা  
কালো রাত,  
সকল জরাজীর্ণ কাটিয়ে  
বাঙালির আজ  
উদ্যত হাত।

রচনাকালঃ  
০৬/০১/২০২১
