# দুই লাইনের সংসার

Author: অদ্ভুত শূন্যতা
Published: 2013-07-19
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0/

**সম্পর্ক** 

তোমার যত জ্বর, আমার তত কাশি  
এই টানাপোড়েনের সম্পর্ক বড্ড ভালবাসি

**বালু ঘড়ি**

আহা বেঁচে আছি, হয়ে বালু ঘড়ি  
ঝর ঝর ঝর, সময় দিচ্ছে পাড়ি

**কল্পনার আকাশে**

হাতের মাঝে ধরে আছি কাগজের উড়জাহাজ  
কল্পনার পাখি আমি, কোন আকাশে উড়ি আজ

**কাঠ পেন্সিলে শৈশব**

কাঠ পেন্সিলেই এঁকে ফেলা যায়, আঁকো  
শৈশবের ফেলে আসা নদী আর সাঁকো।

**নদীশোষন**

নদীগুলো ভাগ হয়ে গেলে নাব্যতা কোন ভাগে যাবে ?  
এই ভাগ হবে মরু! ঐ ভাগ স্বার্থপর সবুজ ফলাবে।

**সুন্দরবন**

সুন্দরবন উজাড় করে কেন হে তুমি বানাবে অগ্নি-বিদ্যুতের খোয়াড়  
মনে রেখ ছিপছিপে নদীটির কথা, ভুলো না তার ভাটা আর জোয়ার।
