# দুঃখ বন্দনা

- Author: [সিহাব](https://sonelablog.com/author/sehab/)
- Published: 2014-01-16T12:56:14+00:00
- Updated: 2014-01-16T12:56:51+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%96-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be/

---

দুঃখ, তুমি কঠিন সত্য !

তোমার আসাটায় আশা করা যায় না ।

তুমি আসো,

এসে বহুদিনের লালিত সুখকে ছারখার করে দাও !

তোমার রক্তাক্ত প্রান্তরে

সুখের রক্তশূণ্য মৃত্যু ঘটে !

সেই রক্তের লাল কণিকার উপস্থিতিতে

সুখের যে সুন্দর শুভ্র রঙ ছিল,

তাও রক্তিম হয়ে উঠে !

তুমি আসো,

বাতাসের চরিত্রে

শত বদ্ধতার আড়ালেও

ফাঁক-ফোঁকড় ভেদ করে !

তোমায় কোনো কিছুতেও চাপিয়ে রাখা যায় না,

যেন তুমি আসবেই !

এসে সুখের সাজানো সংসারকে সঙ্গিহীন সাঙ্গ কর,

লন্ড-ভন্ড করে দাও সবকিছু !

তোমার উপস্থিতি হয়তো ক্ষণিকের।

তবে উত্তাপ রেখে যাও

প্রচন্ড সাইক্লোণের মতোই !

দুঃখ, তুমি ধ্বংস !

নতুন সুখ সৃষ্টির পটভূমি !!

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%96-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be/#comments
