# দুঃখের ডাকনাম।

- Author: [মনিরুজ্জামান অনিক](https://sonelablog.com/author/mzaman/)
- Published: 2021-09-07T12:20:27+00:00
- Updated: 2021-09-07T12:21:39+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a5%a4/

---

 

** **

 

বুকের দেয়ালে যে শৈবাল জন্মেছে…

তাদের আলাদা কোন নাম দেইনি আমি।

হাঁটতে হাঁটতে একদিন পাড়ি দিবো, পৃথিবীর চোরাবালি।

 

যন্ত্রনার যে পেয়ালা ছিলো বুক পকেটে

গোপনে গোপনে তা পান করেছি।

কবিতার মহামারীতে কবিতা খেয়ে,জীবন বাঁচাতে চেয়েছি।

 

দোয়াতের কালি শুকিয়েছে – মরেছে এক নদী।

দোয়াতে ঠিকই রক্ত মেখেছি – নদীটি আর পাইনি।

কতো নৌকা থেমে গেছে পাড়ে তো পৌছায়নি।

কতো কথা মরে গেলো – মাটিচাপা কাহিনি।

 

দুঃখরা সব স্রোতের মতো এগোয় গুনে গুনে।

তালে তালে তারা আওয়াজ তুলে কৃষ্ণচূড়ার বনে।

লালে লাল কৃষ্ণচূড়া রক্তের দাগ চেনে।

তাইতো আজ রক্ত বদলায় দুঃখের ডাকনামে।

 

আমাকে তুমি ক্ষমা করে দিয়ো, হে সুন্দর পৃথিবী!

তোমার বুকে দুঃখ ছাড়া, জমাতে তো কিছু পারিনি।

শিশিরের মতো টুপটাপ শব্দে জীবন ফুরিয়ে যায়।

বেলা শেষে মনে পড়ে হায়! গোধূলি বেলায়..

ক্লান্ত এক গাঙচিল বসে আছে,আঁটকে পড়া নৌকায়।

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a5%a4/#comments
