# দিনশেষে একদিন

Author: নাজমুল হুদা
Published: 2020-09-22
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

প্রাক্তন দুঃখের পুঁজিবাদী এক পাখি;

.

প্রয়োজনের যে ডাক বুঝে না

নখের ভিতর ধারালো স্বপ্ন নিয়ে

ভারসাম্য ভুলে উড়ে উড়ে বেড়ায়

বসে না- নিরাপদ এক মনের খাঁচায়

সে প্রিয় হলেও,প্রিয়জন হতে চায় না।

.

জেনেছি একদিন

অতিথি পাখিদের অবাধ্য সুখ গিলে

লাগামহীন সঙ্গমে মানে না খাঁচার সুখ,

 .

হয়ত এখন পাখিটিও বুঝে না

কেউ জানবে না

স্বাধীনতা কখনো সুখের হলেও

হচ্ছে- “নষ্ট-ভ্রষ্ট প্রিয় কারো মানুষ।”

**\[ছবিটি ব্লগ থেকে নেয়া\]**
