# দিনগুলো

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-11-28T04:14:21+00:00
- Updated: 2020-11-28T04:14:21+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b/

---

*এখনকার দিনগুলো বড় অসহায়*  
*কোন চঞ্চলতা নেই- নেই কোন দুরন্তপনার*  
*একজেদি বিকালের খেলাধুলার মাঠ!*  
*সবই জানি বয়সের কাছে হারমানো দিন;*  
*শ্যাওলাতে পরে নয় উঠানে দ্বার কিংবা রাস্তা*  
*তবুও রঙিন চশমা জেনো জল জল করে।*

*অনুভবের দিনগুলোর ইচ্ছাডানার উড়েযেতে চায়*  
*নীলাকাশে কিংবা সবুজ চিনাজানা গাঁয়ের*  
*মেঠোপথ কিন্তু কথায় জানি অবরুদ্ধ করা দিন*  
*খুলা জানালা দক্ষিণা দ্বারে ফিরে যেতে চাই*  
*অথচ সময়ের তানবাহানা বড় দুষ্টুমির খেলা করে*  
*অতঃপর একলা হয়ে যাচ্ছে কিছু দিনগুলো।*

১৩ অগ্রহায়ণ ১৪২৬, ২৮ নভেম্বর ২০

——————————————-

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b/#comments
