# দিকশুন্য কাব্য

- Author: [রিয়েল আবদুল্লাহ](https://sonelablog.com/author/realabdullah/)
- Published: 2020-07-27T06:38:49+00:00
- Updated: 2020-07-27T06:38:49+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/

---

বাহিরে দুগ্ধবতী চাঁদের আলো

ক্রমশ স্তিমিত হয়ে আসে,

হুতুম প্যাঁচা ডাগর চোখ মেলে চায়

দ্রুত অন্ধকার নামে–বেদম হাসে।

 

একগুচ্ছ জোনাকি মেলে ময়ূর পেখম

দূরে কলাবনে বাঁদুরের ঝাঁক,

ঝিঁঝিঁপোকা একটানা সানাই বাজায় 

খুঁজি কোথায় ভালবাসার ডাক।

 

এই রাত কোথাও নিবিড়-কোথাও ঝাঁঝালো

বুকের ভেতরে তেজী অশ্বের হাঁক,

সময় বদলে গেছে-চাঁদও লুকোচুরি খেলে

মূহুর্তেই পাল্টে যায় কবিতার বাঁক।

 

গভীর থেকে গভীরে নামে সংশয়-বিষ্ময়

বিপন্ন জীবনের গান তেতে ওঠে,

চাওয়া-পাওয়াগুলো নিঃস্ব হয়ে যায় ক্রমশ

বেদনার গল্পগুলো দিকশুন্য ছুটে।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/#comments
