# দিকভ্রান্তি

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2020-10-03T13:41:08+00:00
- Updated: 2020-10-03T15:35:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/

---

 

তখন আমি হাঁটছি  
হাটে হাটে ঘাটে ঘাটে  
সম্মুখে বিস্তৃত মাঠ-প্রান্তর  
আর আমার পেছনে হাঁটছে আরেকটা পথ।

আমি যখন ঈশ্বরের ছুঁই-ছুঁই দূরত্বে  
আমার সম্মুখে খোলা প্রান্তর, লক্ষ হাজার পথ,  
অথচ আমার পা এগুলো না।  
পেছনের পথটি এগিয়ে এলো আমার দিকে,  
আমি সহসাই প্রবেশ করলাম মায়াবী অন্ধকারে।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/#comments
