# দায় থেকেই যায়

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-05-05T21:39:05+00:00
- Updated: 2017-05-05T21:39:05+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f/

---

আমার কোন দায় নেই,  
পাখিডাকা-ভোর কাকডাকা-জ্যোৎস্না  
নির্ঘুমের রাত গোনা;  
নির্ঘাত বিভ্রান্ত হচ্ছে হুশ  
সরোষে ছুঁড়তেও পারে জুতো,  
খড়ম পায়ে বরাবর হেঁটে যায়  
নির্ঘুমের খটখটে রাত;

বখে-যাওয়া বাচাল-রাতের আঁতলামো  
শুধুই দাঁত-চেপে সহ্য করে যাওয়া,  
মূক-কে-বাচাল, বাচাল-কে-মূক  
সবই ঈশ্বর-লীলা,  
হোক-না তা হাত-ছোঁয়া দূরত্ব!  
রূপালী কাঁটায় বেঁধা রাতগুলো  
আকাশের মতই অচেনা, এখনো,

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f/#comments
