# দাস নয় কে প্রভু?

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2021-11-05T01:18:47+00:00
- Updated: 2021-11-05T01:18:47+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ad%e0%a7%81/

---

দাও দু’চরণ প্রভু!  
থাক না যতোই পাপ কালিমা  
মুক্ত করে তবু!

নয় কি তোমার দাস?  
ক্যান তবে তার করবে তুমি  
বাঞ্ছা যা বিনাশ?

অধম ভেবে রোজ যদি দাও  
বক্ষে দুখের ভার,  
আসবে জানি হার,  
নয় তবে কি সবার তরে  
মাগফেরাতের দ্বার?

গন্ধ বা গাদ হতেই পারে  
থাকলে জেগে জল,  
হোক হয়ে অতল,  
তাই বলে কি বন্ধ করো  
আষাঢ় মাসের ঢল?

মাফ করে দাও তুমি!  
নয় কে তোমার দাস গো প্রভু  
আঁধার গেলে চুমি??

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ad%e0%a7%81/#comments
