# দাসের দল

Author: নূর হোসেন
Published: 2020-04-08
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b2/

কেউ কোনদিন চায়নি ভালো  
এই অভাগা জাতির  
সবাই সাধু-দুর্নীতি বাজ করে টাকার সাথে খাতির,  
মহামারী দুর্যোগে মরছে কত মানুষ  
ত্রাণের ভান্ডার করছে খালি  
লুটছে অমানুষ!

বিশ্ব কাঁপছে করোনায়, আতংকে পুরো দেশ  
নেতারা সব খোঁশ মেজাজে  
বুলি আওরায় বেশ;  
এটা আছে, ওটা আছে, মোটেও তো নাই কিছু-  
দুস্হ গরীব অসহায় ছাড়ছেনা অভাব পিছু।

অলি-গলি লকডাউন আমরা খাবো কি?  
দিনমজুরের মাথায় হাত অনাহারে বন্দী,  
সরকার দিলো ত্রান নেতারা নিলো কেড়ে-  
আবার অন্ন খোঁজে বের হলে  
প্রশাসন আসে তেড়ে;  
ঘরেই আছিস ঘরেই থাক ঘরেই যা মরে-  
তুই গরীব দাসের দল হাজার বছর ধরে।
