# দারুণ দাক্ষিণ্য

Author: ছাইরাছ হেলাল
Published: 2016-09-15
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af/

চেনা পাখির ঠোঁটে কথার নূপুর,  
সীমাহীন মধু-গুঞ্জনের শৌখিন স্বস্তিতে;  
কে তুমি রাত্রিবিলাসিনী হিজাবের অন্তরালে!

জেগে ওঠে রাত্রি কড়া নাড়া শব্দে, ঘুম-চোখে,  
জ্যান্ত মানুষের কঙ্কাল হাতে, কে তুমি?  
কোথা যাও? এখানেই বা এলে কী করে?  
কী!! নীলকান্ত মেঘের খোঁজে? এই রাতের ঝুম অন্ধকারে?  
আকাশী জাহাজের তুমুল দাপটে দীর্ণ হয়েছে সে, সেই কবে!  
অন্ধকারে কল্পনার নীলাকাশ!! নীল ফুলের রোশনাই!!

[দারুণ দাক্ষিণ্যে পেলেও পেতে পার,](https://www.youtube.com/watch?v=g2SghPQ8Mpc) পাবেই এমনতো কথা নেই;
