# দাদার পাগলামির সোনেলা

- Author: [শাহরিন](https://sonelablog.com/author/shahrin-akhter/)
- Published: 2019-09-13T20:03:54+00:00
- Updated: 2019-09-15T05:00:47+00:00
- Category: [সোনেলা বার্তা](https://sonelablog.com/category/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

---

সোনেলার জন্ম মাসে সবাইকে শুভেচ্ছা। যারা অনেক পরিশ্রম, সময় আর মেধা দিয়ে সোনেলাকে সমৃদ্ধ করে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা অসীম।

জিসান সাহেব এর নাম লেখাটি আমার জন্য খুবই অস্বস্তিকর বা আমি তার নাম ধরে সম্বোধন করতে চাই না। সে অনেক সম্মানিত একজন আমার কাছে। তাই দাদাই লিখছি।

যখন সামুতে দাদা লিখত চুপি চুপি তার লেখা পড়তাম আর মনে মনে বলতাম পারেও এই লোকটা। হঠাৎ একদিন দেখলাম সোনেলা ব্লগ শুরু করেছেন। পতিদেব কে বললাম দেখো দাদা আবার কি পাগলামি শুরু করেছে। এর পর থেকে টুকটাক লেখা পড়ি কিন্তু সামনে ভাব ধরলাম যে তার এসব আমার মোটেও ভালো লাগছে না। যখনই তার সাথে কথা হতো ৯৯ ভাগ কথাই বলতো ব্লগ নিয়ে। নিজের কথা পরিবারের কথা তার মনেই থাকতো না।  মনে মনে বলতাম হায়রে ব্লগ!!!  লোকটাকে পাগলই না বানিয়ে ফেলে। কিন্তু পতিদেব বলতো যে তোমার দাদা ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করে ও পারবে এটা ধরে রাখতে। এতদিনে ও মনের মতো কিছু পেয়েছে।

দিন দিন দাদার অপরিসীম চেষ্টায় আর মায়ায় সোনেলা বেড়ে উঠেছে। যখন খারাপ লোকের দৃষ্টি পরলো তখনও মনে সাহস ছিল যে দাদার স্বপ্ন কেউ নষ্ট করতে পারবে না। আল্লাহর রহমতে সবই ঠিক আছে থাকবে।

আমার সোনালায় তেমন কোন ভূমিকা নেই।তাই কিছু লেখার ও নেই।  শুধু চাই দাদার পাগলামিটা যেন সবার দোয়ায় আর চেষ্টায় বহুকাল বেচে থাকে। অনেক অনেক শুভ কামনা সবাইকে।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/#comments
