# দাগ থেকে যায়

Author: শিপু ভাই
Published: 2019-11-16
Category: গল্প
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%97-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f/

সুমন নীলাকে দেখেই পছন্দ করে ফেলে। নীলা স্থানীয় কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সুমন দেখতে সুদর্শন, শিক্ষিত এবং বেশ ধনী পরিবারের সন্তান। অল্প দিনেই সুমন নীলার প্রেম হয়ে যায়। সুমন বাসায় জানায় নীলার কথা। মেয়েদের ছোট্ট পরিবার, স্বচ্ছল, আর মেয়েও খুব ভাল। দিনক্ষণ ঠিক হয় সুমনের পরিবারের কয়েকজন যাবে নীলাদের বাড়ি।  
সুমনের মা, বড় চাচা, মেঝো চাচা, ছোট বোন আর সম্পর্কে নানা হয় এমন একজন যায় নীলাদের বাসায়। সুমনের মা ও দুই চাচা চমকে যায় নীলাদের বাসায় গিয়ে। মধ্যবিত্ত পরিবার নীলাদের। বাবা নেই। ১৫/১৬ বছর আগে মারা গেছেন। মা তার তিন সন্তানকে বহু কষ্টে মানুষ করেছেন, বড় করেছেন। বড় দুই ভাই এর একজন বিদেশ আরেকজন ভালো জব করে। সাজানো গোছানো ছোট্ট বাসা ওদের। সবই ঠিক ছিল কিন্তু এই বিয়ে সম্ভব না। কারণ প্রায় ১২/১৩ বছর আগে নীলার মা সুমনের বড় ফুফুর বাসায় বুয়ার কাজ করেছিল কিছুদিন!!!
