# দাঁড়াও

Author: সঞ্জয় মালাকার
Published: 2022-08-28
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a7%9c%e0%a6%be%e0%a6%93/

দাঁড়াও,

ফিরে আসার পথে তোমায় নিয়ে যাবো-

সেই স্মৃতিময় মুহূর্তগুলোতে,

যেখানে সৃষ্টি হয়েছিল সুমধুর সম্পর্ক /

তুমি কী ভেবেছ, আমি ভুলেছি-

তবে মিথ্যে ভেবেছ,

হয়তো সমাপ্তি ঘটেছে মাত্র –

খানিক সময়ের চৌরাস্তায়,

তবু স্মৃতির দেয়ালে অতীত গুলো ভরে উঠে

সাজানো রূপকথায়/

জীবন তো একটা গল্প -সুখ শূন্যতা জুড়েই

হয়তো আমি সে গল্পে একজন,

ইচ্ছে অনুভূতির এক দৃঢ়তা!
