# দশদিগন্ত

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2017-09-28T23:45:04+00:00
- Updated: 2017-09-29T00:21:17+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

---

![](http://sonelablog.com/wp-content/uploads/2017/09/20170513_183030.jpg)

****আমার আছে আকাশ-অরণ্য…****

শুধু ,  
আমার করে  
কেউ থাকেনা  
আমার ঘরে  
জানলা দিয়ে  
ওই যে আকাশ  
সেও যে অন্য কারো  
অনেক দূরে।

নীরবতা শুধুই আমার  
যেইনা ভাবি  
হঠাৎ করে  
হৈ-হুল্লোড়  
চারদিকে সাড়া পড়ে।

কেন জানি  
একা লাগে  
আমার মতো  
রাতও একা  
দিনের কাছে  
হাত পেতে চাই  
দাওনা আমায়  
সঙ্গ তোমার;  
তখনই যে ঝড় ওঠে,  
হারিয়ে ফেলি  
আবার তোমায়।

আমার করে কেউ থাকেনা  
থাকেনা কেউ  
প্রতীক্ষাতে  
ঘরটা আমার  
পর করে দেয়  
বিশ্বকে নিই আপন করে।

হ্যামিল্টন, কানাডা  
২৮ সেপ্টেম্বর, ২০১৭ ইং।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#comments
