# দশটি কবিতিকা

- Author: [মাহবুবুল আলম](https://sonelablog.com/author/mahbubulalam/)
- Published: 2019-10-31T12:30:13+00:00
- Updated: 2019-10-31T12:30:13+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/

---

**এক.**

আমার ঘুম হরণ করে সুখে নিদ্রা যাও

উথাল পাতাল দোলে আমার,

মন পবনের নাও।

 

**দুই.**

কালো ভ্রমর যদি পায়

গোলাপের ঘ্রাণ

উঠে দাঁড়ায় নিস্তেজ

ফিরে পায় প্রাণ।

 

**তিন.**

তোমার সাধনা গীতা

আমার হলো কুরআন,

কী করে হবে দু’জনের

সম্পর্কের সমাধান।

 

**চার.**

তোমার সাথে আছি সারাক্ষণ

যেমন থাকে রৌদ্র আলো-ছায়া

ভালোবাসার সুন্দর ভুবনে

তুমি আমার অশরীরি কায়া।

 

**পাঁচ**

আমায় বিকিয়ে তুমি

সুখ নিয়েছো কিনে

পরিপুষ্ঠ হচ্ছ নিজে,

দুঃখ কষ্ট বিনে।

 

**ছয়.**

নষ্ট মানুষ কষ্ট দিয়ে

চলে গেল দূরে

তবু কেন অবুঝ মনটা

তার পেছনে ঘুরে।

 

**সাত.**

নদীর কাছে দুঃখের কথা,

বলতে গিয়ে দেখি

বুকে তাহার হাজার কষ্ট

বলবো তাকে কী?

 

**আট.**

এমনই যে আপন

 

**নয়.**

শরীরের অলিগলি চেনা

জিহ্বার স্বাদ ও তার জানা

তবু মনে হয়, দূরের মানুষ

মনে হয় যেনো চির অচেনা।

 

**দশ.**

আমার গহন বুকের ভেতর

বইছে একটা নদী

খরস্রোতা কাটাল নদী

ভাঙছে নিরবদী।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/#comments
