# দড়ির ফাঁস

- Author: [এজহারুল এইচ শেখ](https://sonelablog.com/author/ajharul-h-shaikh/)
- Published: 2013-03-08T04:37:31+00:00
- Updated: 2013-03-08T04:37:31+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8/

---

মা দুপুরের রোদে ফ্যানে তুষ দিয়ে,  
আদর করে বলে হুড়োস না বিরাগ!  
হাঁ-ম্বে -ডাক নিয়ে গাভী মায়ের পথ চায় ,  
তুষ -ফ্যান শেষ!কিন্তু…  
তুই বয়!বিকেলে দেবো লতা আর পাতা,  
গাভীর সন্ধ্যের আলোয় চোখে জল!  
জলেরই বা মূল্য কত,..  
বিধবা যুবতীর রতি-ক্রিয়ার মতো ওতো না…  
গাভীর কান্নায় পাপ পড়ে না সাত-পুরুষ জানে,  
কারন পূর্ব-পুরুষ সত্যাগ্রহী-সবল!

বিরাগ কিন্তু আমাদের বাড়ির বলদও না!  
গাভীও না!পূর্বেরও না!পশ্চিমেরও না!  
এ-দেশেরও না! প্রতিবেশীরও না!  
সব দেশেরই!সব দেশই বিরাগে নাজেহাল-বহাল!  
যে ধরে হাল সে জানে ঠেলার নাম বাবাজি,  
সব পক্ষ রাজি হলেই ,কাজী কাজ করতে রাজি!  
না হলে বলদ হাল টানতে ও গররাজি!

বিরাগ এলেই খেতে দিতে হয়,  
বিলম্বে রাস্তার ধারের জবার,  
কবিতার এপিটাফ!না হলে পাপ!  
এ-হল অহিংসের বানী!নোবেলের – জীর্ণানি!

পাপ পূর্ণ্যের বিচার কর্বে কে? প্রভু না পাপী!  
দুপুর এখন,বিরাগ আবার জল চাই,তুষ চাই!  
খোল চাই…  
কোলাহল না বাড়িয়ে প্রভু তুমি দাও,নিঃস্পাপী দাও!সতী তুমি দাও!দীর্ঘায়ু হও!প্রভু তুমি দাও!

@ Home,  
Date-08/03/13  
Time-7:08 am

---

Comments: 3 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8/#comments
