# দংশিত বিবেক

- Author: [রকিব লিখন](https://sonelablog.com/author/rokib-likhon/)
- Published: 2014-10-25T17:18:25+00:00
- Updated: 2014-10-25T17:18:25+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%82%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95/

---

হৃদয় ঝলসানো কাব্য রোদন যেন মেঘলুপ্ত মার্তন্ড  
অভিশপ্ত জীবনে তাই নিজেই নিজেকে দিয়েছি মৃত্যুদন্ড  
মাটির মমতা রসে ভরা প্রস্ফুটিত ফুলের সুবাসে  
নির্বোধ জীবন মোহে মূহ্যমান কাতর নির্ঘুম অভিলাষে  
সুধা আর বিষের অবিরাম বর্ষণে ধর্ষিত বুকের পাঁজর  
অভিমানী হৃদয় ভুলে গেছে স্বপ্নবুনা জড়িয়ে মৃত্যুর চাদর  
উর্ধ্বপানে দৃষ্টি খাত হয় মসৃণ জমিনের পাটাতন  
সসীমে খোঁজে মন নির্ঘুম রাতে অসীমের আয়তন  
প্রেমের মূর্চ্ছনায় নীলাভ জ্যোৎস্না মেঘযানে ভাসে  
আমার বিবেক দংশিত হয় অমরারথে মৃত্যুর কোরাসে।।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%82%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95/#comments
