# থমকে দাঁড়ানো বটগাছ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-04-30T06:53:01+00:00
- Updated: 2017-04-30T07:20:38+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%9f%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b/

---

গাঢ় নীল পাখিটি ডেকে যায়, ডেকে ডেকে থেমেও যায়, ক্লান্ত-দুপুর সতেজ রৌদ্রস্নানে তন্দ্রা-ছন্ন হয়,  
ক্ষয়ে যাওয়া চারাগাছটি ঝিমোয়, এক সুটকেস ক্লান্তি হেলায় পড়ে রয়,

বিস্তৃতের পথ ধরে ঝাপসা চোখে কত কী ই না দেখি! সমাপ্ত সংলাপের বেশে দৃষ্টিহীনের দৃষ্টি নিয়ে থমকে দাঁড়াই ক্ষণকাল,  
দু’চোখের বিপ্লবী ঝিলে চুপিসারে মাছরাঙ্গার ব্যস্ততা।  
অপেক্ষা চাঁদের সঙ্কেতের, অপেক্ষা ঘাস-শিশিরের নগ্ন মিতালীর, ঝাঁক ঝাঁক অন্তহীনের পথ চেয়ে তুমুল নৈবদ্যের,  
ঘুমের মসলিনেও অনিঃশেষ শুভেচ্ছা জানান দেয় স্বাতী অরুন্ধতী; অথচ কোকিল ডাকে-না ডাকে-নি বহুকাল!  
আলাদার একাকীত্বে থমকে দাঁড়ানো একটি ঝুড়ি-হীন বটগাছ,

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%9f%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b/#comments
