# ত্রাহ্যস্পর্শের উৎসব এবং রেঁনেসাস

Author: নীলাঞ্জনা নীলা
Published: 2014-09-30
Category: একান্ত অনুভূতি
Tags: চার্চ, ফুনারেল হোম, সি-গাল পাখীটির মৃত্যু
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/09/1425536_10204271699969046_5179411294205282440_n.jpg)](/archives/21569/1425536_10204271699969046_5179411294205282440_n)  
অপাপবিদ্ধ সি-গাল পাখীটির মৃত্যু হলো আজ । যদিও ওর জন্যে কোনো শোকসভা কিংবা কোনো আন্দোলন-মিছিল কিছুই হয়নি । খুণ হলো আজ পাখীটির জীবন । তার হত্যাকারী সাজা পাবেনা কখনো ।  
ব্যস্ততর পথে হেঁটে যেতে যেতে চেয়ে দেখলাম দু’দিকে দুটো ডানা ছড়িয়ে পড়ে আছে । আগামী ভোরে ময়লার গাড়ী এসে তুলে নেবে । তারপর সব ট্রাশ ।

কিছুদূর সামনে এগিয়ে চোখে পড়লো একটি চার্চ এবং একটি ফুনারেল হোম । পাশাপাশি সহবস্থান । চার্চের বোর্ডে লেখা সিনথিয়া এবং আইরিশ-এর বিয়ের অনুষ্ঠান , তার পাশেই ফুনারেল হোমের বোর্ডে লেখা মিসেস রোজ এন্ডারসন । দু’দিকেই দুটো লিমুজিন । একদল মানুষের শরীরে কালো , অন্যদিকে শুভ্র সাদা পোষাক আর হরেক রং-এর ছড়াছড়ি ।

ঠিক এর উপরেই আকাশ জুড়ে অজস্র সি-গালসহ নাম-না জানা পাখীর দল ।

হ্যামিল্টন , কানাডা  
১০ আগষ্ট , ২০১৪ ইং ।
