# তোমায় বোঝাতে পারিনি

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2021-03-29T14:34:33+00:00
- Updated: 2021-03-29T14:34:33+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9d%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf/

---

আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-  
তোমায় আমি কতখানি ভালবাসী,  
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-  
আমার কাছে কত দামী তোমার হাসি।  
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-  
তোমার জন্য কত ভালবাসা বুকেতে জমা,  
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-  
তোমার জন্য মনটা কত কাঁদে প্রিয়তমা।  
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-  
তুমি ভালবাসলে থাকেনা মনে কোন কষ্ট,  
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-  
তোমার একটু অবহেলায় জীবন হবে নষ্ট।  
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-  
তুমি ছাড়া জীবনটা মরুভূমি,  
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-  
আমার সব কিছুতেই তুমি শুধু তুমি।  
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-  
তোমার একটু বিশ্বাসে,একটু ভালবাসায়,  
দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হব আমি,  
তা না পেয়ে যদি মরে যাই তবে-  
দুঃখ থাকবে একটাই যে আমার ভালবাসা-  
আমি তোমায় বোঝাতে পারিনি।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9d%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf/#comments
