# তোমায় নিয়ে

Author: মিজভী বাপ্পা
Published: 2016-02-23
Category: কবিতা
Tags: তোমায় নিয়ে
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/

তোমাকে কল্পনা করে হয় কবিতার রচনা,  
তোমাকে মনে করে হয় আমার গানের সূচনা।

তোমাকে মনে করে লেখা হয় অণুকাব্য,  
তোমাকে মনে করে লিখতে চাই যে মহাকাব্য।

তোমাকে মনে করে হয় রাত্রির রচনা,  
তোমাকে মনে করে হয় সকালের শুভ সূচনা।

তোমারি পরশে আমি যে পাই স্বর্গীয় অনুভূতি,  
সর্বদা আমি পাশে থাকবো তোমার এটাই প্রতিশ্রুতি।

তোমারি সৌন্দর্য্যে পূর্ণিমাও লজ্জা পায়,  
তোমারি স্নিগ্ধতায় চারিদিক শোভিত হয়ে যায়।

তোমারি সুমধুর কন্ঠে সম্মোহিত আমি,  
তোমারি কন্ঠ শোনার জন্য ব্যাকুল থাকি যে আমি।

তোমাকে নিয়েই আমার জীবন যাপন,  
নিজের অজান্তে করে ফেলেছি তোমায় আমি আপন।

তোমাকে নিয়ে রয়েছে আমার স্মৃতিমধুর আশা,  
হে প্রিয়, তোমার প্রতি রইল আমার আন্তরিক ভালবাসা।
